বই কথক
সুরাইয়া আয়াত
Authorলেখালেখি আর পাঠকপ্রিয়তা পাওয়া আমার কাছে কল্পনায় হয়ে থাকা এক সুন্দর স্বপ্নের মতো ছিল। শখের বশে লেখালেখি করতে ২০২০ সালে করোনার সময়কালীন ফেসবুকে গল্প লেখার মাধ্যমে গল্পের জগতে অনুপ্রবেশ।
প্রথম বই প্রণয়ের অন্তরালের মাধ্যমে আমার ও পাঠকদের প্রিয় চরিত্র আরিশ আর আরুকে বইয়ের পাতায় ফুটিয়ে তোলা। এরপর প্রায় টানা দুই বছর পর পুনরায় লেখালেখির জগতে ফিরে আসা গ্রন্থরাজ্য দ্বারা প্রকাশিত 'যে শ্রাবণ বৃষ্টি খোঁজে' বইয়ের মাধ্যমে।
জীবনে অনেক কিছুর পরিবর্তন হলেও থেকে গেছে গল্প লেখার প্রতি ভালোবাসাটা।
পড়াশোনা শেষ করে বর্তমানে আমি একজন গৃহিণী। সকলের কাছে ভবিষ্যতের জন্য দোয়াপ্রার্থী।
"আপনার চোখে আমি দেখেছি এক সমুদ্র ভালোবাসা, তাতে আমি ডুবে যেতে চাই।”
এরপর যেন আরও ভালো কিছু আমার প্রিয় পাঠক পাঠিকাদের জন্য নিয়ে আসতে পারি যে বিষয়ে সকলের কাছে দোয়া প্রার্থী।
সকলের ভালোবাসায় লেখালেখিটা যেন আমার মাঝে থেকে যায়।
সকলকে হৃদয়ের অন্ত্যস্থল থেকে একরাশ ভালোবাসা।
সুরাইয়া আয়াত নদীয়া, পশ্চিমবঙ্গ