বই কথক

ডি আর এম সোহাগ

Author
আমার জন্ম মে, ২০০৪; সাতক্ষীরার কলারোয়ায়। আব্বু-আম্মুর প্রচেষ্টা ও আমার তীব্র ইচ্ছের প্রতিফলনে ছোট থেকেই লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল প্রবল; ফলে প্রতিটি পরীক্ষায় শীর্ষস্থান দখল করতাম। তবে পড়ালেখার প্রতি এই তীব্র আকর্ষণবোধ শুধু একাডেমিক বইয়েই সীমাবদ্ধ ছিল না; বরং শুধু স্কুলজীবনেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল থেকে শুরু করে দেশীয় ও বিদেশি সাহিত্যের সহস্রাধিক বই পড়ার সুযোগ হয়েছে। তারই প্রেক্ষিতে লেখালেখির প্রতি আকর্ষণবোধ আরও তীব্র হতে থাকে। ছোটবেলা থেকেই শখের বশে টুকটাক লেখালেখি করলেও নিয়মিত ছিলাম না। নবম ও দশম শ্রেণিতে লেখালেখিতে কিছুটা নিয়মিত হওয়া শুরু করতেই করোনাভাইরাস হানা দিল। অতঃপর স্বাভাবিক জীবন থেকে ব্যাপকভাবে ছিটকে পড়লাম। তারপর বিভিন্ন ঘাত-প্রতিঘাতের পরিশেষে করোনার উপদ্রব কিছুটা কমলে আগের মতো একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে পারলেও লেখালেখি বা সাহিত্যজগতে আগের মতো মনোনিবেশ করতে পারছিলাম না। তখন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন জার্নির তীব্র প্রতিযোগিতার মধ্যে সাহিত্যজগত থেকে ব্যাপকভাবে ছিটকে পড়েছিলাম। অতঃপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পরে আবার সাহিত্যজগতে ফিরে এসে আগের চেয়েও কঠোরভাবে মনোযোগী হলাম। তবে এটা আমার জীবনে সুখের বার্তা হলেও সবচেয়ে দুঃখজনক হলো বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়তে না পারা; মূলত আব্বু-আম্মুর স্বপ্ন পূরণে বিচারক হওয়ার নিমিত্তে আইন বিভাগ তথা এলএলবি-কে বেছে নিয়েছি। তবে একদিকে কল্পনার মিশ্রণে সৃষ্ট বাংলা সাহিত্য এবং অন্যদিকে বাস্তবতার নিরিখে প্রণীত আইন—এই দুটিকে সমান্তরালভাবে পরিচালনা করতে পারাকে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করি। সাহিত্য নিয়ে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখি; তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি বুকশপও স্থাপন করেছি। মহান আল্লাহর নিকট অসংখ্য কৃতজ্ঞতা—তিনি আমাকে এত কম বয়সে এতকিছু সামলানোর মতো শক্তি, সাহস ও ধৈর্য দিয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা রইল আমার পরিবার, পাঠকমহল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

Categories

Authors

Publishers

Active Filters: Author: ডি আর এম সোহাগ Clear All
1 books found
প্রণয়ের অমল কাব্য
33%
প্রণয়ের অমল কাব্য

ডি আর এম সোহাগ

৳880.00 ৳589.60

Pre-order Available