একটা ছিল সোনার কন্যা

একটা ছিল সোনার কন্যা

By অনামিকা তাহসিন রোজা

Publisher: স্বরবিন্দু প্রকাশন

Language: বাংলা

Format: Unknown

Pages: 128

ISBN: N/A

৳380.00

৳266.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock


রূপম পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটি ভাঁজ করা কাগজ বের করল। কাগজটি অরুণিমার দিকে এগিয়ে দিয়ে বলল,

"এটা আপনার।"

অরুণিমা দ্বিধাভরে কাগজটির দিকে তাকাল,

"কী এটা?"

"খুলে দেখলেই বুঝবেন।"

"আমার লাগবে না।"

"তবু রাখুন। আপনার জন্যই লিখেছি।"

অরুণিমা আর কিছু বলার আগেই রূপম একধাপ কাছে এগিয়ে এল। তার উপস্থিতিতে মেয়েটির বুকের ভেতরটা আবারও ধুকপুক করে উঠল। রূপম সামান্য ঝুঁকে অরুণিমার কানের কাছে নিচু স্বরে বলল,

"অপেক্ষায় থাকব।"

অরুণিমা কিছু বলার আগেই রূপম একটু গম্ভীর হয়ে মেয়েটির চোখের দিকে তাকাল। তারপর বেশ মুগ্ধ কণ্ঠে বলল, 

"আপনার চোখ দুটোয় আকাশ আর সমুদ্র একসঙ্গে উপভোগ করা যায়। এমন সুন্দর নয়নের অধিকারী ভাগ্যবতীরাই হয় বটে। এমন ভাগ্যবতীর স্বামী হতে পারলে এ জীবন ধন্য হয়ে যাবে।"

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books