প্রেমের নীলকাব্য
Publisher: নৈঃশব্দ্য প্রকাশনী
Language: Bengali
Format: Unknown
Pages: 496
ISBN: 9789842938177
৳536.00
33% OFFIn Stock
“ইন্ট্রোডিউজ ইয়োরসেলফ।”
তিহু ভ্রূ কুঁচকে বলল, “কী?”
অপর পাশে থাকা আগন্তুক বলল, “ইংরেজি বোঝো না? ওকে ফাইন, তোমার পরিচয় দাও! নাম কী তোমার?”
তিহুর মেজাজ এবার সত্যি সত্যি বিগড়ে গেল। সে ইংরেজি বুঝতে পারবে না কেন? সে তো ওই লোকটার অহেতুক প্রশ্নে কেবল বিস্ময় প্রকাশ করে বলেছিল— "কী?" কিন্তু এই লোকটা কত চতুর, কৌশলে তাকে অপমান করে বসল! এমনিতেই কক্ষের কৃত্রিম শীতল হাওয়ায় শরীরটা শিউরে উঠছিল, তার ওপর এই লোকের এমন ঔদ্ধত্যপূর্ণ কথায় রাগে গা-জ্বালা করে উঠল তার। দাঁতে দাঁত চেপে, রাগ সংবরণ করে সে বলল, “আমি কেন ইংরেজি বুঝতে যাব না, হ্যাঁ? আই নো ইংলিশ ভেরি ওয়েল। কিন্তু আপনি এটা বলুন, আমি কেন আমার পরিচয় আপনাকে দিতে যাব?”
লোকটি ফের থমথমে কণ্ঠে বলল, “কারণ, আমি জানতে চাই।”
তিহু মুখ বাঁকিয়ে তার কথা বিকৃত করে বলল, “কারণ আমি জানতে চাই! আপনি জানতে চাইলেই কি আমার পরিচয় আপনাকে দিতে হবে?”
“অফ কোর্স!”
“কেন? আপনি কে বে?”
“তোমার ভুয়া জামাই বে!”
তিহু চমকে তাকাল। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে সে বলল, “মানে?”
নীল ইজি চেয়ারটা ঘুরিয়ে তিহুর দিকে ফিরতে ফিরতে বলল, “মানে আমি এমপি ওয়ালিদ খানের একমাত্র ছেলে ওয়াহাজ খান নীল। যার ভুয়া বউ হিসেবে তুমি ভার্সিটিতে ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছ। অ্যাম আই রাইট?”
No reviews yet. Be the first to review this book!
Related Books
শিকদার সাহেবের দিনলিপি
Unknown Author