প্রেমসন্ধিক্ষণ

প্রেমসন্ধিক্ষণ

By সাইদা মুন

Publisher: উৎসর্গ প্রকাশন

Language: Bengali

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳600.00

৳390.00

35% OFF
(0.0)
0 reviews
This is a pre-order book.
It is expected to be available approximately on: Oct 19, 2026

জোছনার বিষণ্ণ আলো ভেদ করে পিচঢালা রাস্তা ধরে ছুটছে ষোলো বছরের মেহরীন। গায়ে লাল বিয়ের শাড়ি, অথচ চোখে নিজেকে বাঁচিয়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা। যে বয়সে হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সেই তাকে ঠেলে দেওয়া হয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তবে সে যে একটা নিশ্চিত ভবিষ্যৎ চায়।

তাই নিজের স্বপ্নকে বাঁচাতে পরিচিত সব ছেড়ে অচেনা পথে পা বাড়াল মেহরীন। কিন্তু একা একটি মেয়ের এই সমাজে টিকে থাকা যে কতটা ভয়ংকর, তা তার ধারণার বাইরে ছিল। স্বপ্ন বাঁচানোর সেই পথযাত্রাই তার জন্য হয়ে উঠল এক দুঃস্বপ্ন। আত্মরক্ষা করতে গিয়ে সে আটকে পড়ল এক পাচারকারী চক্রের জালে। 

ঘন জঙ্গলের সেই অন্ধকারে জীবন বাঁচানোর মরিয়া লড়াইয়ের মাঝে হঠাৎই তার সামনে জ্বলে ওঠল একটি গাড়ির প্রখর হেডলাইট, যেন মুক্তির একটুখানি আশ্বাস। এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়ার আশায় মেহরীন দিশেহারা হয়ে ছুট লাগাল সেদিকেই।

কিন্তু এই গাড়ি কি তাকে আসলেই পৌঁছে দেবে সঠিক ঠিকানায়? নাকি গতির সাথে ছুটে আসা গাড়িটি তাকে ছুঁড়ে ফেলবে আরও এক নতুন অনিশ্চয়তার গভীরে?

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books