চেকমেট ২

চেকমেট ২

By সারিকা হোসাইন

Publisher: গ্রন্থরাজ্য

Language: Bengali

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳500.00

৳350.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

একটা ভুল, একটা মিথ্যা সাক্ষ্য...!


আর একটা জীবন ধ্বংসের গল্প।


কৈশরের প্রথম উন্মাদ প্রেমে একদিন ছেলেটি ভালোবেসে ফেলেছিল এক নীল নয়নাকে।


কিন্তু নীল নয়না সেই ভালোবাসাকে ভয় পেয়েছিল। অপরিপক্ক মনের ভাবনায় ভুল বুঝেছিল তাকে, কিন্তু ছেলেটি যেনো নাছোড়বান্দা।


হঠাৎ এক ভয়ংকর ঘটনার রাতে, নিজের চোখে না দেখেও সেই ছেলেটিকেই খুনের আসামি বানিয়ে পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল সেই অপরিপক্ক মস্তিষ্কের নীল নয়না।


সেই সাক্ষীর তোপে ছেলেটির শক্ত হাতে পরলো হাতকড়ি। রায় হলো কারাবাস।


তারপর?


তারপর হঠাৎ একদিন ছেলেটি হারিয়ে গেলো মেয়েটির দৃষ্টিসীমার বাইরে।


সময়ের অন্ধকারে চাপা পড়ে গেলো একটি জীবন, অদমনীয় অসমাপ্ত প্রেম আর একটি নাম "শাহরান শাহজাইন!"


বহু বছর পর......


নতুন শহর। নতুন বিশ্ববিদ্যালয়,নতুন স্বপ্ন।সমস্ত উৎসাহ নিয়ে ক্লাসরুমে ঢুকতেই জমে গেলো মেয়েটির শরীরের উষ্ণ রক্ত।


কারণ?


সামনে দাঁড়িয়ে থাকা সেই সুদর্শন, শীতল চোখের প্রফেসর আর কেউ নয়!


সেই হারিয়ে যাওয়া ছেলেটিই যে ,একদিন তার জন্য ধ্বংস হয়েছিল। এবার আর ছেলেটির চোখে সেই উন্মাদনাময় প্রেম নেই। সেখানে কেবল প্রতিশোধের ক্রুর ছাপ।নতুন করে শুরু হলো দুজনের কানামাছি খেলা।


কিন্তু প্রতিশোধের খেলায় কখন যেন ঘৃণা বদলে গেলো গভীর আসক্তিতে।


কখন যেন দুটো আহত হৃদয় আবার একে অপরের প্রেমে ডুবে গেলো তা কেউ বুঝতে অবধি পারলো না।

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books