নরকের বার্তাবাহক

নরকের বার্তাবাহক

By আহমেদ রাজু

Publisher: বাংলার প্রকাশন

Language: Bengali

Format: Unknown

Pages: N/A

ISBN: N/A

৳450.00

৳315.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

শাবুর সাথে নাজমা বেগম এর দীর্ঘ সময় ভালো মন্দ কোন প্রকার কথা হয় না। নাজমা বেগম এর পাশে -বসা হয় না। একসাথে খাওয়া হয় না। একসাথে আগে মত রাত জেগে সংসারে "ছিটকানির জরুরতই কেয়া হেয় " এই ডায়লগ টা নিয়ে ঝগড়া হয় না। নাজমার এই ডায়লগ এর অর্থ বৈবাহিক জীবনের এতো বছর পরে এসেও জানে না শাবু। নাজমা বেগম কে অসংখ্য বার জোর খাঁটিয়ে স্বামীর ক্ষমতা দেখিয়ে ভালোবাসার লোভে ভুলিয়ে ও অর্থ জানতে পারেনি।

নাজমা এখন কথা বলে দুই প্রকার। এক প্রকার কথা নাজমা নিজে নিজের সাথে বলে! যা সবাই শুনে শুধু। প্রতি উত্তরে কিছু বলা যায় না। আরেক প্রকার কথা নাজমা রাত হলে বলে! যে কথার কোন মানে রাখে না। কোন প্রয়োজনীয়তা রাখে না। কোন উপকার কিংবা উপদেশ হিসেবে উপহার হয় না। শুধু আপনে ভ্যাম্পায়ার জীবনের মত নিজে কথা বলে! রাতে তারাদের কথা, পাহাড়ের কথা। বড়ো বড়ো - গাছ আর নদীর কথা বলে নাজমা । উড়ে উড়ে প্রতি রাতে কোথাও যাওয়ার কথা। রোজ রাতে বিষাক্ত তেঁতো নরক ফুলের পচন রসে পূর্ণ মিষ্টি খাওয়ার কথা বলে। শাবু মনোযোগ দিয়ে শুনতো আগে। এখন শুনে না। কারণ এসমস্ত কথা শাবুর মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতেই। 

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books