প্রিয় বান্ধবী

প্রিয় বান্ধবী

By সাজি আফরোজ

Publisher: বর্ণলিপি প্রকাশনী

Language: Bangla

Format: Unknown

Pages: 128

ISBN: N/A

৳320.00

৳224.00

30% OFF
(0.0)
0 reviews

In Stock

আংটিবদলের অনুষ্ঠান সব জুটির কাছেই বেশ আবেগঘন একটি মুহুর্ত । কেননা আংটিবদলের আয়োজন দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা । কয়েক বছর আগেও আংটিবদলের আয়োজনটি নিয়ে বিশেষ ভাবনা দেখা যেত না এ দেশে । গুরুজনেরা পাত্রী দেখতে এসে পছন্দ হলে হাতে আংটি পরিয়ে দিতেন । যুগ বদলেছে । বদলাচ্ছে রীতি । এখন আংটিবদলের অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠানের মতোই বড়ো আয়োজন করে । রাফার পরিবারেরও এমন ইচ্ছে ছিল । কিন্তু সময় এর অভাবে তা হয়ে উঠেনি ৷ ঘরোয়াভাবে সম্পন্ন করতে হচ্ছে অনুষ্টানটি ।

বাড়িতেই ছোট্ট একটা স্টেজ সাজানো হয় । রওশন আরা ও রোকেয়া রান্নার আয়োজন সেরে নেন । যেহেতু বেশি মানুষের আয়োজন নয় ।

পার্লার থেকে সেজে আসে রাফা । ইবাদাত বাড়িতে এসে ওর জন্যে অপেক্ষা করছিল । সাদা গাউনে রাফাকে সাদা পরীর মতো লাগছে । মাথায় দিয়েছে ও সাদা ওড়না । ওকে দেখে ইবাদাতের চোখে চলে আসে পানি । রাফা কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, তোর আগে আমার বিয়ে হচ্ছে বলে দু:খ পাচ্ছিস! বিয়ের সুখ তুইও পাবি । দু:খ করিস না ।

ইবাদাত ওকে ছেড়ে বলল, ধ্যাত! খুব বেশি বলিস ।

-আয় ছবি তুলি কয়েকটা । বরপক্ষ চলে এলে ঢং করে তুলতে পারব না ।

যদিও নিজেকে বোরকা ও নিকাবে ঢেকে রেখেছে ইবাদাত, তবুও রাফার সঙ্গে এভাবেই কয়েকটা ছবি তুলে নেয় ও । এরপর একা ছবি তুলতে থাকে রাফা । কলিংবেলের শব্দ শুনে ওকে নিয়ে তাড়াতাড়ি রুমে চলে আসে ইবাদাত ।

রাফা রুমে এসে বলল, টেনে আনলি কেন? ওয়েলকাম করতাম ওদের!

-বউ মানুষ বুঝি এসব করে!

-শালিকা করে । তবে তুই যা! গেইট আঁটকে টাকা নিয়ে আয় ।

-ওসব আমি করব না তুই ভালো করেই জানিস ।

-তবে কী করবি?

-তোকে দেখব মন ভরে । কী সুন্দর লাগছে তোকে ।

-ওর ভালো লাগবে তো আমায়?

-পাগল হয়ে যাবে । আজ এনগেজমেন্ট না করে একেবারে বিয়েই দিতে পারতো । পরে নাহয় আঙ্কেল আসলে আয়োজন করা হত ।

-বাবা ছাড়া বিয়ে!

-তোরা গুনাহ থেকে বাঁচতে পারতি ।

-এনগেজমেন্ট হচ্ছে । বিয়েটা মাত্র কিছুদিন পরেই । এখনো এসব ভাবছিস তুই!

রাফার মন খারাপ হচ্ছে বুঝতে পেরে ইবাদাত কথা ঘুরিয়ে বলল, ছাড় ওসব । খিদে পেয়েছে তোর?

যিহানের পরিবার থেকে খুব বেশি কেউ আসেনি । মা, বাবা, বোন ও দুই চাচার পরিবার এসেছেন ।

রাফার পরিবারেরও রোকেয়া, রাফার মামা ও ইবাদাতের পরিবার ছাড়া বলা হয়নি কাউকে ৷ কেননা রাফার চাচার সঙ্গে ওদের সম্পর্ক এতটা ভালো নয় । বিয়েতে সবাইকে বলবেন ঠিক করেছেন ।

ইবাদাতের মা আসেননি । বিয়েতে আসবে জানিয়েছেন ৷ সবমিলিয়ে ঘরোয়া ভাবেই আয়োজনটা করা হয় ।

মেহমানদের আদর আপ্যায়নে ব্যস্ত রোকেয়ার স্বামী ও ভাই । মানুষ কম হলেও খাবারের আয়োজনে কোনো কমতি নেই । ড্রয়িং ও ডাইনিং রুমও বেশ সুন্দর করে সাজিয়েছেন ওরা ।

হরেক রকমের নাস্তা সাজানো হয় টেবিলে । খাওয়া শেষে স্টেজে আনা হয় যিহানকে । ডাকা হয় রাফাকে । মামাতো বোন রুবি রাফার রুমে ওকে নিতে আসে ।

রাফা ইবাদাতের হাত ধরে বলল, কেমন যেন নার্ভাস লাগছে ।

-স্বাভাবিক । নতুন একটা জীবনের শুরু আজ থেকে ।

-আর তুই আমার পাশে আছিস বলেই ভরসা পাচ্ছি ।

ইবাদাত হেসে বলল, চল ।

ওরা স্টেজের সামনে আসে । যিহান ওর ভাই বোনদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল । রাফা এসেছে শুনে সেদিকে তাকায় ও ৷ রাফাকে দেখেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ওর দিকে ।

রাফাকে নিয়ে ব্যস্ত থাকায় বরের দিকে তাকায় না ইবাদাত । ওর গাউন সামলে ওকে নিয়ে স্টেজে উঠে আসে ইবাদাত । যিহানকে রাফার ঠিক সামনেই আনা হয় । এইবার চোখ তুলে বরের দিকে তাকায় ইবাদাত । আর তাকাতেই বিস্ময় এর শেষ পর্যায়ে চলে যায় ও । অবাক হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে যিহানকে দেখছে ও । যিহান এখানে!

রাফাও চোখ তুলে তাকায় যিহানের দিকে । সাদা স্যুটে ওকে মানিয়েছে দারুণ । এ যেন রাফার স্বপ্নের পুরুষ!

ইবাদাতের দিকে চোখ পড়তেই রাফা দেখলো, ও যিহানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে । রাফা হালকা কেশে ফিসফিস করে বলল, ক্রাশ খেয়েছিস?

ইবাদাত নজর সরিয়ে বলল, কীসব বলছিস । আর ইনি কে? তোর বর কোথায়?

-ইনিই আমার তিনি ।

-আর ছবির জন?

-যিহানের বন্ধু । আমি মজা করেছি তোর সঙ্গে । আর এটাই ছিল সিক্রেট ।

ইবাদাতের চারপাশ অন্ধকার মনে হচ্ছে । এমন কিছু ওর সামনে আসবে ভাবেনি কখনো । কী করবে ও! যিহান সম্পর্কে সত্যিটা বলে দেবে রাফাকে? রাফার মনটা যে ভেঙে যাবে এতে

No reviews yet. Be the first to review this book!

Leave a Review

Your rating:

Related Books