এক বর্ষায়
Publisher: নৈঃশব্দ্য প্রকাশনী
Language: Bengali
Format: Unknown
Pages: 304
ISBN: 978-984-29381-1-5
৳455.00
30% OFFIn Stock
বর্ষাকালের সঙ্গে ধারার জীবনের অজানা এক যোগসূত্র রয়েছে। তার জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনা বর্ষার বৃষ্টিমুখর দিনেই ঘটে। ধারার কাছে বর্ষা কেবল একটি ঋতু নয়, বর্ষা মানে স্মৃতির ভেজা গন্ধ।
তার শৈশব, স্বপ্ন, নিজেকে ভেঙে গুছিয়ে নেওয়া, দীর্ঘ অপেক্ষা সবকিছুই অদ্ভুতভাবে বর্ষার সঙ্গে জড়িয়ে আছে। সুখ তার কাছে টিনের চালে রিমঝিম বৃষ্টির শব্দ হয়ে ধরা দেয়। দুঃখরা আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে ঝরে পড়ে। ভালোবাসাও তার জীবনে বৃষ্টির মতোই। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে এসে মন, অনুভূতিদের ভিজিয়ে দিয়ে যায়। এই গল্পটি ধারা ও তার কয়েকজন কাছের মানুষের সুখ-দুঃখ, পাওয়া আর না পাওয়া গল্প। কোনো এক বর্ষায় যার সূচনা হয়েছিল।
No reviews yet. Be the first to review this book!