ইশক-এ গালিব
By মির্জা গালিব, হাফেজ মো. আবু তালেব
Publisher: স্বরবিন্দু প্রকাশন
Language: বাংলা
Format: Unknown
Pages: 128
ISBN: N/A
৳192.00
40% OFFIn Stock (999999 available)
বইটির বিশেষত্ব-
১। গালিবের সংক্ষিপ্ত জীবনী
২। উর্দু, রোমান উর্দু ও বাংলা উচ্চারণ একত্রে
৩। গালিবের বিখ্যাত শে'র গুলোর শ্রুতিমধুর অনুবাদ
৪। রেগুলার স্ট্যান্ডার্ড সাইজের বই
৫। হার্ডকাভার বাইন্ডিং
৬। প্রচ্ছদ বুকমার্ক গিফট
মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব—উর্দু ও ফারসি সাহিত্যের এক কিংবদন্তি মহীরুহ। তাঁর লেখনীতে ফুটে ওঠে মানুষের অস্তিত্বের সংকট, প্রেমের হাহাকার আর মহাজাগতিক বিষাদ। গালিব কেবল একজন কবি নন, তিনি একজন দার্শনিক; যিনি জীবনের প্রতিটি ক্ষতকে শব্দের কারুকাজে অমর করে গেছেন।
'ইশক-এ গালিব' কোনো সাধারণ অনুবাদ গ্রন্থ নয়, বরং গালিবের সুবিস্তৃত সাহিত্য-সাম্রাজ্যের এক সুনিপুণ প্রবেশদ্বার মাত্র। গালিবের জটিল শব্দবিন্যাস আর গূঢ় দর্শনকে সহজবোধ্য অথচ কাব্যিক মাধুর্যে এই বইয়ে তুলে আনা হয়েছে। তাঁর কালজয়ী গজল, শে’র এবং প্রজ্ঞাপূর্ণ উক্তিগুলোর এই গ্রন্থ পাঠককে নিয়ে যাবে ঊনবিংশ শতাব্দীর সেই দিল্লি থেকে শুরু করে মানুষের হৃদয়ের গহীন প্রকোষ্ঠে।
"হাজারো আকাঙ্ক্ষা এমন যে প্রতিটি আকাঙ্ক্ষার জন্য দম বেরিয়ে যায়,
আমার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তবুও যেন তা খুবই সামান্য।"
কেন পড়বেন এই বই?
১। গালিবের সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনে ঠাসা
শে'র গুলোর সার্থক অনুবাদ।
২। প্রতিটি চরণের অন্তর্নিহিত ভাব এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন মূল ভাষার রস আস্বাদনে কোনো ঘাটতি না থাকে।
৩। প্রেম, বিরহ এবং আধ্যাত্মিকতার যে পাঠ গালিব দিয়ে গেছেন, তার নির্যাস এখানে সংকলিত।
শব্দের বাঁশিওয়ালা গালিবকে নতুন করে চিনতে এবং তাঁর জীবনবোধের গভীরে ডুব দিতে 'ইশক-এ গালিব' প্রতিটি সাহিত্যপ্রেমীর সংগ্রহে রাখার মতো একটি অনন্য গ্রন্থ।
No reviews yet. Be the first to review this book!